1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ৫ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদরের সালেহিন আহমেদ সাদেক (৩৫), এলাচি বেগম, ঈশ্বরগঞ্জ উপজেলার সরবিন্দু (৭২), বানু চন্দ্র দাস (৫৬), মুক্তাগাছার নারায়ণ পাল (৭৫) ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার শামসুল হক (৭০)। এছাড়াও উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের খাতেমুন্নেসা (৯৬), ত্রিশাল উপজেলার রাশিদা (৬০), জামালপুর সদরের আব্দুর রশিদ (৬৫), গাজীপুরের শ্রীপুর উপজেলার হেলাল (৪০) ও সুমতি পাল (৩৫ বছর)।

তিনি আরও বলেন, বর্তমানে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি রয়েছেন ২৭২ জন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ২২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ রোগী।

এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭১৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। জেলায় শনাক্তের হার ২৫ দশমিক ৬৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com