1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

মগবাজার বিস্ফোরণ : ধ্বংসস্তূপের নিচ থেকে নিখোঁজ নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৬৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর মগবাজারে বিস্ফোরণ হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে নিখোঁজ নিরাপত্তাকর্মী হারুনুর রশিদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে ৮ জন নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যার পর ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পর থেকে সেখানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার ধ্বংসস্তূপ সরাতে গিয়ে ভবনটির নিচতলায় সিঁড়ির কাছে একটি ছোট কক্ষে লাশ দেখতে পান ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, ‘বিকেল পৌনে চারটার দিকে ধ্বংসস্তূপের নিচে আমরা একটি লাশ দেখতে পাই। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেন। ইতিমধ্যে রমনা থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। লাশটি তাদের বুঝিয়ে দেওয়া হবে।’

বিস্ফোরণের পর থেকে ভবনের নিরাপত্তাকর্মী হারুনুর রশিদ নিখোঁজ ছিলেন।

গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় এই বিস্ফোরণে এ পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেল। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। এখনো আটজন চিকিৎসাধীন। বিস্ফোরণে মূল সড়কের পাশে তিনটি ভবন প্রায় বিধ্বস্ত হয়। আশপাশের অন্তত সাতটি ভবনের কাচ উড়ে যায়। দুমড়েমুচড়ে যায় রাস্তায় থাকা তিনটি বাস।

ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, পুলিশ সদর দপ্তর এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদা কমিটি করেছে। কমিটির সদস্যরা গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা সাংবাদিকদের বলেছেন, বিস্ফোরণে ঘটনাস্থল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ ও উৎস সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com