1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

ভূমি রাজস্ব আয় বৃদ্ধিতে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বিতকরণের তাগিদ : ভূমি সিনিয়র সচিব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমি রাজস্ব আয় বৃদ্ধির জন্য কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের প্রশাসনের তত্ত্বাবধান কার্যক্রম সমন্বিত উপায়ে জোরদার করতে হবে। এতে করে জাতীয় অর্থনীতির বিকাশে অবদান রাখা সম্ভব। তিনি ভূমি মালিকদের ভূমি সেবা বিষয়ে ব্যাপক সচেতনা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা অর্জনের পরামর্শ দেন। তিনি আজ ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি সংস্কার বোর্ড আয়োজিত ভূমি রাজস্ব বৃদ্ধির জন্য করণীয় নির্ধারক বিষয়ক এক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম ও ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মহ. মুনিরুজ্জামান।

ভূমি সিনিয়র সচিব বলেন, ভূমি উন্নয়ন কর আদায়ে ভূমি রেকর্ড হালনাগাদ থাকতে হবে। সরকারি জমি অব্যবহৃত থাকলে তা থেকে রাজস্ব আদায় করার উদ্যোগ নেয়া দরকার। তিনি বলেন, সাধারণ মানুষকে ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় প্রক্রিয়া সম্পর্কে সচেতন করে কাঙ্খিত ফল পাওয়া সম্ভব।

কর্মশালায় জানানো হয়, জমি, জলাশয় ও অন্যান্য ভূমির মালিকানা ও ব্যবহারের উপর নির্ভর করে ভূমি রাজস্ব আদায় করা হয়। এ কার্যক্রম সাধারণত বিভিন্ন ফি, কর ও চার্জের মাধ্যমে সংগৃহীত হয়। ভূমি রাজস্বের উৎস বা খাত হচ্ছে ভূমি উন্নয়ন কর, নামজারি ফি, সায়রাত মহাল ও অর্পিত সম্পত্তি লিজ ফি, হাটবাজার লিজ ফি এর ভূমি রাজস্ব অংশ ও অন্যান্য ফি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com