1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬

ভূমি খাতের অনিয়ম ও দুর্নাম থেকে বেরিয়ে এসে নাগরিক সেবা সুনিশ্চিত করুন ভূমি সিনিয়র সচিব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪২২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, মাঠ পর্যায়ে ভূমি মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাগুলো স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। কোন কোন এলাকায় কিছু কিছূ কর্মকর্তা-কর্মচারীর অনিয়ম ও গাফিলতির কারণে জনদুর্ভোগ ও দুর্নাম হচ্ছে। এ অপবাদ ও অনৈতিকতা থেকে বেরিয়ে এসে প্রকৃত ভূমি নাগরিক সেবা সুনিশ্চিত করতে হবে।
তিনি আজ ভূমি ভবন মিলনায়তনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জোনাল সেটেলমেন্ট অফিসার সম্মেলন উপলক্ষে (এসওসিডিএস প্রকল্প) কর্মশালা এবং নবাগত মহাপরিচালক মহঃ মনিরুজ্জামানের যোগদান ও বিদায়ী মহাপরিচালক আনিস মাহমুদের অবসরোত্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের ওপর তথ্য ও উপাত্ত তুলে ধরেণ প্রকল্প পরিচালক মো: আশরাফুল ইসলাম।
সভায় জানানো হয়, (এসওসিডিএস প্রকল্প) প্রকল্পটি জুলাই ২০২০ হতে জুন ২০২৫ পর্যন্ত মেয়াদে সরকারি অর্থায়নে ১২শ ১২ কোটি ৫৪ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের মূল উদ্যেশ্য ভূমির মালিকানাসত্বের নিরাপত্তায় দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতা ও নির্ভরযোগ্য ডিজিটাল ভূমি জরিপ সম্পন্ন করা । ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে ৫টি জেলার ৩২ টি উপজেলায় ‘জিআইএস’ ডাটাবেজ ভিত্তিক ভূমি জরিপ কাজ শুরুর চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
অধিদপ্তরের মহাপরিচালক মহঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে এতে অন্যান্যের মধ্যে ভূমি আপিল বোর্ড ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানদ্বয় সহ অতিরিক্ত সচিবগণ উপস্থিত ছিলেন।
ভূমি সিনিয়র সচিব বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর-সংস্থা ও প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদেরকে পরিকল্পিত উপায়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দানের মাধ্যমে ভূমি জরিপ ও ব্যবস্থাপনা কাজে জনপ্রত্যাশা পূরণ করতে হবে। তিনি মাঠ পর্যায়ে নিবিড় তদারকি ও দক্ষ প্রশিক্ষক সৃষ্টির পরামর্শ দেন, যাতে করে প্রশিক্ষকগণ স্থানীয় পর্যায়ে হাতে-কলমে শিক্ষাদানের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টিতে অবদান রাখতে পারেন।তিনি নবাগত ও বিদায়ী মহাপরিচালকদ্বয়কে সৎ, দক্ষ ও নিবেদিত কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তাদের সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com