1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

ভালো গল্প পেলে সিনেমায় কাজ করব: তিশা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শোবিজে তার পথচলা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। নৃত্যেও পারদর্শী, সেই সুবাদে বিভিন্ন নাচের অনুষ্ঠানেও দেখা যেত তাকে। মিউজিক ভিডিওর মডেল হয়েই আলোচনায় আসেন, নজর কাড়েন দর্শকের। নাটকে আসার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন তিনি দেশের নাটকের প্রথম সারির অভিনেত্রী।

বলছি তানজিন তিশার কথা। এক দশকের ক্যারিয়ারে সাফল্য কুড়িয়েছেন অনেকখানি। দেশজুড়ে তার বিপুল ভক্ত তৈরি হয়েছে। যারা তার নাটক দেখার জন্য হুমকি খেয়ে পড়েন অন্তর্জালে।

চেহারা, গ্ল্যামার সবই আছে তানজিন তিশার। সেই সুবাদে চলে আসে সিনেমার প্রসঙ্গ। ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে তিনি কি বড় পর্দায় কাজ করবেন? রূপালি জগতে পা গলিয়ে সিনেমার নায়িকা হবেন? জবাব দিলেন তিশা। জানালেন, তিনি সিনেমায় কাজ করতে চান। তবে একটি শর্ত আছে। সেটা হলো ভালো গল্প।

তানজিন তিশা বলেন, ‘নায়িকা হতে চাইলে অনেক আগেই হতে পারতাম। প্রস্তাবও পেয়েছি অনেক। কিন্তু নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছি সবসময়। সিনেমায় যে আগ্রহ নেই- এটা বলব না। আছে, তবে সিনেমার জন্য চাই ভালো গল্প। এটুকু আশ্বাস দিতে পারি যে, কাঙ্ক্ষিত গল্প ও চরিত্রে কাজের সুযোগ পেলে সিনেমায়ও কাজ করব।’

তানজিন তিশা এখন গ্ল্যামারাস চরিত্রের চেয়ে গল্পনির্ভর, ব্যতিক্রম চরিত্রেই ফোকাস করছেন বেশি। গেল কোরবানির ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাকে। এর মধ্যে ‘রিকশা গার্ল’ নাটকে তার অভিনয় ভূয়সী প্রশংসা পেয়েছে। এখানে তিনি এক রিকশা চালক নারীর ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও গত ঈদে তাকে দেখা গেছে ‘প্রস্থান’, ‘দরদ’, ‘অদ্ভুত তো আপনি’, ‘হাঙর’সহ বেশ কয়েকটি নাটকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com