1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

ভারত থেকে ফিরলেন আটকে পড়া ৭৭৮ জন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরো ২২ বাংলাদেশি। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২২ জন বাংলাদেশি ভারতের গেদে চেকপোস্ট হয়ে দেশের দর্শনা চেকপোস্টে প্রবেশ করেছেন। এ নিয়ে গত ২৫ দিনে মোট ৭৭৮ জন ভারত থেকে দেশে ফিরলেন।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম এ তথ্য জানিয়ে বলেন, তারা সবাই ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। ভারতের কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাস থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে তারা চেকপোস্টে প্রবেশ করেন।

করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, দেশে প্রবেশের পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে। তবে, কারো করোনা শনাক্ত হয়নি। তাদের মধ্যে ২০ জনকে নির্ধারিত পরিবহনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ও দুই জনকে হোটেল ভিআইপিতে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ‘গত ২৫ দিনে দেশে ফেরা ৭৭৮ জনের মধ্যে মোট ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, ৪১৫ জনকে বিভিন্ন কোয়ারেন্টিন সেন্টার থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com