1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

ভারতে সুনামির রূপ নিয়েছে করোনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতে আবারও সুনামির রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রবিবার) দেশটিতে ৩ লাখ ৫ হাজার ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এই সময়ে বিশ্বে শীর্ষ দৈনিক সংক্রমণ। এছাড়া এই সময়ে দেশটিতে মারা গেছে ৪৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় (রবিবার) করোনার ছোবলে বিভিন্ন দেশে মোট চার হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৬ লাখ ১৪ হাজার ৫১২ জনে।

একই সময়ে বিশ্বে নতুন করোনারোগী শনাক্ত হয়েছে ২১ লাখ ৬৬ হাজার ৯১৬ জন। এ নিয়ে বিশ্বে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়াল ৩৫ কোটি ১৯ লাখ ৯৫ হাজার ৬৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে রবিবার নতুন করোনারোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ১ হাজার ৬১৪ জন। এই সময়ে দেশটিতে মারা গেছে ১১৫ জন।

শনাক্তে তৃতীয় অবস্থানে রয়েছে আমেরিকা। রবিবার দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৭৪ জন। মারা গেছে ৫৭৪ জন। রবিবার শনাক্তে চতুর্থ অবস্থানে ইতালি। এদিন দেশটিতে নতুন আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৬০ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। সূত্র: ওয়ার্ল্ডওমিটার

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com