1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান, শিশুস্বাস্থ্য নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা

ভারতে পালিয়ে গিয়ে গুজব ছড়াচ্ছে সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তেমনই একজন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট গোলাম রাব্বানী। তবে হঠাৎই কলকাতার রাস্তায় দেখা গেছে তাকে।

সোমবার (৯ ডিসেম্বর) কলকাতার গণমাধ্যম ‘দ্যা ওয়াল নিউজ’- এ সাক্ষাৎকার দিতে দেখা গেছে ফ্যাসিস্ট গোলাম রাব্বানীকে। সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি।

দ্যা ওয়াল নিউজের পক্ষ থেকে গোলাম রাব্বানীর কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে হামলার ঘটনা শোনা যাচ্ছে তা সত্যি কি না? উত্তরে গোলাম রাব্বানী বলেন, ‘ঘটনা সত্যি। যা রটে তা তো কিছুটা ঘটে।’

কলকাতা দখল করার প্রশ্নে রাব্বানী বলেন, ‘কলকাতায় আমি আসছি এক সপ্তাহ হয়েছে। বাংলাদেশে এখন যে ঘটনা ঘটছে তা গ্রহণযোগ্য নয়। যারা এ অস্থিতিশীল অবস্থা করছে তারা ভিন্ন উদ্দেশে এটা করে যাচ্ছে। ৭১-এর পরাজিত শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তারা সেই প্রতিশোধ নিতে চাচ্ছে। ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ, যুদ্ধের সময় তারা আমাদের আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন। সরকার পতনের পর এই পরিস্থিতিতে, ৭১-এ যারা হেরেছিল তারা যাচ্ছে এখন যেকোনো উপায়ে সুযোগ নিতে।’

এদিকে গোলাম রাব্বানীর সঙ্গে থাকা নারীর পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকে আবার মন্তব্য করেছেন রাব্বানীর সঙ্গে থাকা নারীটি তার স্ত্রী।

জানা গেছে, ২০২২ সালের ২ ডিসেম্বর বিয়ে করেনে রাব্বানী। তার স্ত্রীর নাম ইসরাত বারী তৃনা। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তৃনা চীন শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী এবং পেশায় একজন চিকিৎসক।

ইসরাত বারী তৃনা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করে চীনে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করতে চলে যান। সেখানে তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com