1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩৬ মাওবাদী যোদ্ধা নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : ভারতের ছত্রিশগড়ের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ মাওবাদী যোদ্ধা নিহত হয়েছে। সেখানকার একটি জঙ্গলে শুক্রবার মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স গতকাল মাওবাদীদের বিরুদ্ধে এই অভিযান শুরু করে। আর আজ বেলা সাড়ে ১২টার দিকে মাওবাদী যোদ্ধাদের সঙ্গে সম্মুখ গোলাগুলি শুরু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই গোলাগুলি চলছিল।

একটি সূত্র জানিয়েছে, অভিযানে বেশ কয়েকটি অ্যাসাল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একে সিরিজের রাইফেলও আছে।

মাওবাদীদের জড়ো হওয়ার গোপন খবর জানতে পেয়ে গতকাল গোভেল নামের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়। এরপর তারা যৌথ অভিযান শুরু করেন।

সূত্রটি আরও জানিয়েছে, দুপুরে নেন্দুর-থুলথুলিতে প্রথম গোলাগুলি শুরু হয়। এরপর এসব মাওবাদী নিহত হন। আরও কিছু মাওবাদী জঙ্গলের ভেতর ঢুকে গেছেন। তাদের হত্যা করতে এখন সতর্কতা বজায় রেখে অভিযান চালানো হচ্ছে।

ছত্রিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে বড় সাফল্য। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ৯ মাসে দুইবার ছত্রিশগড়ে গেছেন। ওই সময় তিনি জানান এই রাজ্য থেকে সশস্ত্র গোষ্ঠীদের চিরদিনের জন্য নির্মূল করবেন।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com