1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান, শিশুস্বাস্থ্য নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা

ভারতের ‘হিন্দু প্রেম’ মূলত আওয়ামী প্রেম: এবি পার্টি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ভারতের হিন্দু প্রেম মূলত আওয়ামী প্রেম ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষায় কিংবা বাংলাদেশের জনগণের সম্মান রক্ষায় ভারত কখনো মনোযোগী হয়নি। আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশের উপর একচ্ছত্র প্রভাব বিস্তারই তার লক্ষ্য ছিল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় আমার বাংলাদেশ যুব পার্টির উদ্যোগে ভারতের মিডিয়ায় ধারাবাহিক মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এই দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, ভারত সরকার হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হাসিনার শাসন আমলে বিশ্বজিৎকে প্রকাশ্যভাবে কুপিয়ে হত্যা এবং দেশের একমাত্র হিন্দু বিচারক সুরেন্দ্র কুমার সিনহাকে শারীরিকভাবে হেনস্তা করে দেশ থেকে বিতাড়িত করলেও ভারত সরকার কোনও কথা বলেনি। তারা মূলত মুখে হিন্দু প্রেমের কথা বললেও তাদের অন্তরে আওয়ামী লীগ প্রেম ছাড়া কিছুই নেই।

বিশেষ অতিথির বক্তব্য এবি পার্টির যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, তবে কারোর ইশারায় আমাদের শান্তি নষ্টের পাঁয়তারা করা যাবে না। আমরা রুখে দাঁড়াতে জানি। ভারত সরকার যদি মিডিয়ার নৈরাজ্যের নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তাহলে এটা হবে ভারত সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা।

সভাপতির বক্তব্যে যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল বলেন, ভারতীয় মিডিয়ার আগ্রাসন মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ভারতীয় মিডিয়ার অপ্রচার ভারতকে সারা বিশ্ব থেকে আলাদা করে ফেলবে। হিন্দু মুসলিম ঐক্য বাংলাদেশের মানুষের চির ঐতিহ্য। আমরা একসঙ্গে চলছি যুগের পর যুগ। সুতরাং ঠুনকো অজুহাতে আমাদের হিন্দু মুসলিম ঐক্যে ফাটল ধরানো যাবে না। তারা যতবেশি অপ্রচার চালাবে ততোবেশি আমরা ঐক্যবদ্ধ হবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com