1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের বিপক্ষে প্রোটিয়াদের জয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটাররা বড় রান করতে ব্যর্থ হওয়ার পর ভারতীয় দলকে জেতানোর দায়িত্ব ছিল বোলারদের। নিজের প্রথম ওভারেই কুইন্টন ডি কক (১) ও রাইলি রুসুকে (০) ফিরিয়ে শুরুটা দুর্দান্ত করেন আর্শদীপ সিং। স্লিপে কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডি কক। রুসু এলবিডব্লু হয়ে যান। প্রথমে আউট দেননি আম্পায়ার। উইকেটকিপার দীনেশ কার্তিকের সঙ্গে আলোচনা করে রিভিউ নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রিভিউতে আউট দেন তৃতীয় আম্পায়ার। এরপর নিজের প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে (১০) ফিরিয়ে দেন মহম্মদ শামি। ২৪ রানে ৩ উইকেট হারায় প্রোটিয়ারা।

এরপরেই ব্যাটিংয়ের হাল ধরেন এইডেন মার্করাম ও ডেভিড মিলার। মার্করাম যখন সেট হয়ে গিয়েছেন, তখন তাকে আউট করার সুবর্ণ সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের বলে ক্যাচ মিস করেন বিরাট কোহলি। দিনটা তার ছিল না। ব্যাট হাতে ভাল পারফরম্যান্স হয়নি, ফিল্ডিংও ভাল করতে পারলেন না। পরের ওভারেই মার্করামকে রান আউট করার সহ সুযোগ হারান ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

এরপর আর কোনও সুযোগ দেননি মার্করাম-মিলার। তারা দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। প্রোটিয়াদের রান ১০০ হওয়ার পর হার্দিক পান্ডিয়ার বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মার্করাম। তিনি ৪১ বলে ৫২ রানের মূল্যবান ইনিংস খেলেন। এরপর ট্রিস্টান স্টাবসকে নিয়ে বাকি কাজটা শেষ করে দেন মিলার। তিনি লড়াকু অর্ধশতরান করলেন। ৫ উইকেটে জয় পেল দক্ষিণ আফ্রিকা। মিলার ৫৯ রানে অপরাজিত থাকেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com