1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক লিটন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৩১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চোটের কারণে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ছিটকে যাওয়ায় ভারতের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন ওপেনার লিটন দাস।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার কুঁচকির চোটে তামিমের ওয়ানডে সিরিজ ও প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ার খবর জানা যায়। তামিমের বাদ পড়ার খবর দিলেও অধিনায়ক ঠিক করেনি বিসিবি। অবশেষে সিরিজ শুরু দুদিন আগে অধিনায়ক চূড়ান্ত করা হলো। লিটন বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বিবৃতিতে বলেন, লিটন তার ক্রিকেটীয় প্রখর চিন্তা দিয়ে দলকে ভালো নেতৃত্ব দেবেন, লিটন দাস দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার, যার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে। তার ক্রিকেটীয় চিন্তা তুখোড়, খেলাটা সে ভালো বুঝতে পারে। এটা দুর্ভাগ্যজনক যে গুরুত্বপূর্ণ সিরিজে ইনজুরির কারণে তামিম ইকবাল খেলতে পারছে না। কারণ তার নেতৃত্বে বেশ কিছু সাফল্য আসছিল। তাকে আমরা মিস করব কিন্তু লিটন তার মুন্সিয়ানা দিয়ে দলকে ভালো নেতৃত্ব দেবে।

২০১৫ সালের অভিষেকের পর ৫৭ ম্যাচে ১ হাজার ৮৩৫ রান করেছেন লিটন। ওয়ানডেতে দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংসটি তার।

গত দুই বছর ধরেই লিটন আছেন সেরা ছন্দে। চলতি বছর সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান তার। টেস্টে তিনি সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে আছেন আগে থেকেই।

৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডে। ৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। ১০ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচ চট্টগ্রামে।

ভারতের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com