1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

ভারতকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনলো ইংল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট  : প্রথম ম্যাচে ১০ উইকেটের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে সফরকারী ভারতকে বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা আনলো ইংল্যান্ড।

লর্ডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ১০০ রানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দলকে ২৪৭ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। জবাব দিতে নেমে ৩৮ ওভার ৫ বল খেলে অলআউট হওয়ার আগে ১৪৬ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করে ইংল্যান্ড। এরপর আর সেভাবে জুটি গড়ে ওঠেনি। সপ্তম উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন ডেভিড উইলি ও মঈন আলি। ৪৯ বলে ৪১ রান করে বুমরাহর বলে উইলি ও ৬৪ বরে ৪৭ রান করে চাহালের বলে আউট হন মঈন।

এই দুই ব্যাটারই ছিলেন ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। এক ওভার বাকি থাকতেই তারা অলআউট হয় ২৪৬ রানে। ভারতের পক্ষে ১০ ওভারে ৪৭ রান দিয়ে ৪ উইকেট পান স্পিনার ইউজবেন্দ্র চাহাল।

জবাব দিতে নেমে শুরুতেই ১০ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ভারত। লেগ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে আউট হয়েছেন শিখর ধাওয়ান, আর ঋষভ পন্ত ফিরেছেন ফুলটস বলে ক্যাচ তুলে দিয়ে।

আরো একবার ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। ৩টি চার মারলেও ২৫ বলে ১৬ রানের বেশি করতে পারেননি তিনি। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করে করেন দুজন, রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া। ইংলিশদের পক্ষে ৯ ওভার ৫ বল হাত ঘুরিয়ে ২৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন রেসে টপলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com