1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান

ভান্ডারিয়ায় ওয়ার্ল্ড ভিশনের ৫ ‘শূণ্য’ প্লাস অভিযানের শুভ উদ্ভোধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২২৪ বার দেখা হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে ৫ ‘শূণ্য’ প্লাস (শূণ্য ক্ষুধা, অপুষ্টি, শিশু শ্রম, শিশু বিবাহ, বিদ্যালয় থেকে ঝড়ে পড়া ও প্লাস্টিক ব্যবহার) বিষয়ক কার্যক্রমের আজ শুভ উদ্ভোধন সম্পন্ন হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের ডেপুটি পরিচালক রাজু উইলিয়াম রোজারিও-এর সভাপতিত্বে এবিষয়ক তথ্য সম্বলিত দেয়াল লিখন ও চিত্রাঙ্কন কার্যক্রমের ফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা, অন্যান্যদের মধ্যে ছিলেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিন্ডা দফো, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলী খাতুন, ইয়োং প্রফেসনাল সিনথিয়া কস্তা, তাসনিম সুলতানা, গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি, ধর্মীয় নেতা, শিশু ও যুব ফোরাম নেতৃবৃন্দ ও সহায়তাকারীবৃন্দ। ফলক উন্মোচন অনুষ্ঠানের পর সকলে মিলে ভান্ডারিয়া শিশু পার্ক চত্বর পরিস্কার-পরিচ্ছন্নতা অফিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য যে ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ভান্ডারিয়া শিশু পার্কের জীর্ন দেয়ালকে মনোমুগ্ধকর ছবি ও অর্থপূর্ণ তথ্য সম্বলিত করার পাশাপাশি পার্কের ভিতর দু’টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com