1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

“ব্রিটেনের লুটনে হাজী আবুল হোসেইনের জানাজায় হাজার হাজার মুসলিমের ঢল!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে

ইউকে প্রতিনিধি : “ব্রিটেনের লুটনে হাজী আবুল হোসেইনের জানাজায় হাজার হাজার মুসলিমের
ঢল!
অশ্রু সিক্ত নয়নে
কেঁদে বুক বাসিয়ে তাঁর মরু দেহের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।

﴿كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ﴾
“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।” (সূরা আলে ইমরান: ১৮৫)

ব্রিটেনের লুটন মুসলিম কমিউনিটির অভিভাবক, সমাজসেবক হাজী আবুল হোসেইনের ইন্তেকালে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
তাঁর নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে হাজারো মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ছুটে আসেন।

জানাজার নামাজ শেষে মরহুমকে লুটনের মুসলিম কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এ সময় সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত নয়নে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
কারো চোখ ছিল অশ্রুসিক্ত, কারো মুখে একই বেদনার স্বর—
“আমরা এতিম হয়ে গেলাম, অভিভাবকশূন্য হয়ে গেলাম। কে আর আমাদের খোঁজ নেবে?”

হাজী আবুল হোসেইন ছিলেন সমাজের এক নিরলস ও নিঃস্বার্থ সেবক।
ব্রিটেনের তরুণ প্রজন্মের মধ্যে ইসলামের শিক্ষা ও সংস্কৃতিকে চিরজাগ্রত রাখতে তিনি ছিলেন নিরন্তর প্রচেষ্টায় নিয়োজিত। শুধু ব্রিটেন নয়, ইউরোপ, আমেরিকা ও বাংলাদেশে অসংখ্য মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল অনন্য।
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—
“মানুষ মারা গেলে তার আমল শেষ হয়ে যায় তিনটি জিনিস ছাড়া: সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায় এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে।” (সহিহ মুসলিম)

নিঃসন্দেহে হাজী আবুল হোসেইন তাঁর জীবদ্দশায় যে অসংখ্য মসজিদ, মাদরাসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের বীজ বপন করেছেন, তা তাঁর জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল হবে ইনশাআল্লাহ।

বিশেষ উপস্থিতি

জানাজায় উপস্থিত ছিলেন—

ব্রিটেনের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব

ব্যারিপার্ক জামে মসজিদের সাবেক ইমাম মুফতি আব্দল হান্নান

জালালাবাদ জামে মসজিদের সভাপতি কাজি সাদেক আহমেদ, সহ সভাপতি মনসুর খান ও সাধারণ সম্পাদক আবুল কাশেম

বাংলাদেশ কেটারিং অ্যাসোসিয়েশনের সভাপতি এমবিই অলি খান

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও ইউকে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম

লুটন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর আহমেদ রুবেল

বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কয়েছ আহমেদ

ইউকে বিএনপি নেতা এবং আরাফাত টিভি ও আরাফাত পত্রিকার চেয়ারম্যান-সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেইন

বিবিবিএফ সভাপতি ফয়সাল চৌধুরী, সহ সভাপতি এম এ মালিক
সহ অসংখ্য অগণিত কমিউনিটি নেতৃবৃন্

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়—
“আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন, তাঁর গুনাহসমূহ ক্ষমা করুন এবং পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com