1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি

ব্রিটেনের নতুন রাজাকে রওশন এরশাদের অভিনন্দন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট : ব্রিটেনের রাজা হিসেবে প্রিন্স উইলিয়াম চার্লস ফিলিপ আর্থার জর্জের অভিষেক হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক এবং দশম জাতীয় সম্মেলনের আহবায়ক বেগম রওশন এরশাদ।
রোববার ১১ সেপ্টেম্বর এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, বিশ্ব পরিস্থিতির এক কঠিন সময়ে ব্রিটেনের রানী এলিজাবেথের মৃত্যু এবং রাজা হিসেবে তাঁর ছেলে চার্লস ফিলিপ আর্থারের দায়িত্ব গ্রহণ  যুক্তরাজ্যের জন্য এক ধরনের চ্যালেঞ্জ।  তিনি আরো বলেন, আমার বিশ্বাস রাজ পরিবার, দেশটির সরকার ও ব্রিটেনের জনগণ ধৈর্যের সঙ্গেই সব কিছু মোকাবিলা করবে।
বিবৃতিতে বিরোধীদলীয় নেতা আরো বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ব্রিটেনের রাজা চার্লস ফিলিপ আগামী দিনে নতুন সম্ভাবনার দিক উন্মোচন করবেন। মা রানী এলিজাবেথের মতোই তিনি হবেন শান্তির প্রতীক।
রওশন এরশাদ বলেন, ব্রিটেনের জনগণের সঙ্গে বাংলাদেশের মানুষও মনে করে, রাজ পরিবারের ঐতিহ্য রক্ষায় নতুন রাজা হবেন পূর্বসরিদের অনুকরণীয়। শুধু তাই নয়, এসময়ে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক হবে আরো সূদৃঢ়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com