1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাকের সাথে শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লন্ডন পল মল-এ কমনওয়েলথ সচিবালয়ের মার্লবোরো হাউসের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে দুই নেতা আলোচনা করতে পারেন।

গত বছরের ২৫ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর এটাই হবে শেখ হাসিনার সাথে ব্রিটিশ এই নেতার প্রথম বৈঠক।

তিন দেশের সরকারি সফরের তৃতীয় ও শেষ ধাপে শেখ হাসিনা লন্ডনে অবস্থান করছেন। এর আগে তিনি জাপান ও যুক্তরাষ্ট্রে সফর করেছেন।

বিকালে প্রধানমন্ত্রী লন্ডন পল মল-এ কমনওয়েলথ সচিবালয়ের মার্লবোরো হাউসে কমনওয়েলথ নেতাদের অনুষ্ঠানে যোগ দেবেন।

তিনি ডেলিগেট লাউঞ্জে কমনওয়েলথ প্রধান রাজা তৃতীয় চার্লসের সাথে মতবিনিময় করবেন এবং মার্লবোরো হাউসের গার্ডেনে কমনওয়েলথ যৌথ পারিবারিক ফটোসেশনে যোগ দেবেন।

রুয়ান্ডার প্রেসিডেন্ট ও কমনওয়েলথ চেয়ার ইন অফিস পল কাগামের সভাপতিত্বে মূল সম্মেলন কক্ষে কমনওয়েলথ নেতাদের রুদ্ধদ্বার আলোচনায় যোগ দেবেন শেখ হাসিনা।

সন্ধ্যায় তিনি রাজা ও রানি কনসোর্টের রাজ্যাভিষেকের আগাম বাকিংহাম প্যালেসে রাষ্ট্রপ্রধান, সরকার ও বিদেশী প্রতিনিধিদের জন্য রাজার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

পরে অধ্যাপক পায়াম আখাভান ক্লারিজের হোটেলের দ্বিপক্ষীয় কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন।

আখাভান আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের ম্যাসি কলেজের সিনিয়র ফেলো, স্থায়ী সালিশি আদালতের সদস্য এবং প্রাক্তন যুগোস্লাভিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিসের প্রাক্তন আইনি উপদেষ্টা। সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com