1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় বুধবার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় স্বামী বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (২৮ মে) বেলা ২টা থেকে বুধবার ১২টা পর্যন্ত প্রার্থীর খবর পাওয়া যায়নি বলে প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আমার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সার্ভার ক্রুটির কারণে মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ায় হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান প্রীতি। কোর্টে ঘুরতে ঘুরতে নির্বাচনী এলাকায় বেশি সময় দিতে না পারায় তিনি দিনরাত উপজেলায় নির্বাচনী কাজে সময় দিচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুজন সহযোগীয় নিয়ে নির্বাচনী প্রচারণায় যায়। হরষপুরের ঋষিপাড়ায় প্রচার কাজ চালানোর সময় প্রীতি ভোটারদের সঙ্গে মহল্লার ভেতরে কথা বলছিলেন। একপর্যায়ে প্রীতিকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে অনেকক্ষণ খোঁজখবর নিয়ে প্রীতিকে না পেয়ে তার সঙ্গে থাকা দুজন মহিলা বাড়িতে চলে আসেন।

সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানার ওসিকে বিষয়টি জানাই। রিটার্নিং কর্মকর্তা অপেক্ষা করে মঙ্গলবার রাত ১২টার পর জিডি করতে বলেন। রাতে থানায় যাওয়ার পর ওসি সকালে জিডি করতে বলেন। বুধবার সকাল ১১টায় বিজয়নগর থানায় জিডি জমা দিয়েছেন বলে প্রার্থীর স্বামী জানিয়েছেন।

প্রতিপক্ষের লোকজন ঈর্ষান্বিত হয়ে তার স্ত্রীকে গুম করা হয়েছে বলেও জানান তিনি।

বিজয়নগর নির্বাচনী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সৈয়দ মাহাবুবুল হক বলেন, নিখোঁজের বিষয়টি প্রার্থীর স্বামী আমাকে জানিয়েছেন। প্রার্থীর স্বামীকে থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজয়নগর থানার ওসি আসাদুল ইসলাম বলেন, এ ঘটনায় তার স্বামী থানায় জিডি করেছেন। পুলিশ তার সন্ধানে ও উদ্ধারে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com