1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
*পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ব্রাজিলের ম্যাচ দিয়ে কোয়ার্টার ফাইনাল শুরু কাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফিফা বিশ্বকাপের ২২তম আসরের রাউন্ড অব সিক্সটিন পর্ব সমাপ্ত। কাতার বিশ্বকাপ পাড়ি দিয়ে ফেলেছে অর্ধেকেরও বেশি পথ। গ্রুপ পর্ব, প্রি-কোয়ার্টার ফাইনাল পর্ব শেষে টুর্নামেন্টে আর মাত্র আটটি দল অবশিষ্ট রয়েছে। আটটি দলের মধ্যে পাঁচটি দলই ইউরোপে, আফ্রিকা থেকে রয়েছে মরক্কো এবং লাতিন আমেরিকার দুই বড় দল ব্রাজিল ও আর্জেন্টিনাও রয়েছে। আগামীকাল শুক্রবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই।

নক-আউট শেষে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ডের মতো হট ফেভারিট দলগুলো। আবার তাদের সঙ্গী হয়ে চমক দেখানো মরক্কোও রয়েছে শেষ আটের লড়াইয়ে। ক্রিশিয়ানো রোনালদোর পর্তুগালও জায়গা করে নিয়েছে সেমিতে ওঠার লড়াইয়ে। গতবারের রানার্স-আপ ক্রোয়েশিয়া আর এক আসর বাদে বিশ্বকাপে ফেরা নেদারল্যান্ডও রয়েছে কোয়ার্টারের যুদ্ধে।

শুক্রবার (৯ ডিসম্বের) বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে হট ফেভারিট ব্রাজিল। একইদিনে বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টারে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ড।

শনিবার (১০ ডিসেম্বর) তৃতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রাত ৯টায় আল থুমামা স্টেডিয়ামে পর্তুগালের মুখোমুখি হবে মরক্কো। একইদিনে বাংলাদেশ সময় রাত ১টায় আল বায়াত স্টেডিয়ামে শেষ কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড।

কোয়ার্টার ফাইনালের সময়সূচি :

৯ ডিসেম্বর: ব্রাজিল-ক্রোয়েশিয়া, রাত ৯টা, এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান

৯ ডিসেম্বর: আর্জেন্টিনা-নেদারল্যান্ডস, রাত ১টা, লুসাইল স্টেডিয়াম, লুসাইল

১০ ডিসেম্বর: মরক্কো-পতুর্গাল, রাত ৯টা, আল থুমামা স্টেডিয়াম, দোহা

১০ ডিসেম্বর: ইংল্যান্ড-ফ্রান্স, রাত ১টা, আল বায়াত স্টেডিয়াম, আল খোর

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com