1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যাংকে ১০ লাখ টাকা জমা দিতে কোনো প্রশ্ন নয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এখন থেকে ব্যাংকে ১০ লাখ টাকা পর্যন্ত জমা দেয়ার ক্ষে‌ত্রে গ্রাহক‌কে কোনো ধর‌নের প্রশ্ন না করতে নি‌র্দেশনা দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (৪ ডিসেম্বর) বাংলা‌দেশ ব্যাংকে এক সভায় ব্যাংকের প্রধান নির্বাহী‌দের আবেদ‌নের পর এ নির্দেশনা দেন গভর্ণর আবদুর রউফ তালুকদার।

সভা শেষে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক। তিনি ব‌লেন, সম্প্র‌তি ব্যাংকে টাকা জমা দিতে গেলে আমানতকারীদের ব্যাংকাররা বি‌ভিন্ন প্রশ্ন করে টাকার উৎস জান‌তে চান। এতে গ্রাহকরা টাকা জমা দি‌তে গি‌য়ে জবাব‌দি‌হিতার মু‌খে প‌ড়ে বিভ্রান্ত হ‌চ্ছেন। তাই এখন থে‌কে অন্তত ১০ লাখ টাকা পর্যন্ত জমা দিতে যাওয়া কোনও গ্রাহককে অতিরিক্ত প্রশ্নের মুখোমুখি না করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, হুন্ডি বন্ধ করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে যাতে কোনও টাকা পাচার না হয় সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি অব্যাহত রয়েছে।

ইসলামী ব্যাংকের সমসাম‌য়িক ঋণ অনিয়মের বিষয়ে মুখপাত্র ব‌লেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম ব্যাংক। এখানে গ্রাহকদের আমানতের পূর্ণ নিশ্চয়তা রয়েছে। সেখানে কোনও দুর্নীতি হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংক। এ তদন্ত শেষ হলে তা‌দের প‌রি‌স্থি‌তি সম্প‌র্কে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com