1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

ব্যর্থ লিটন, প্লে অফ নিশ্চিত করে মাঠ ছাড়লেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : লঙ্কান প্রিমিয়ার লিগে অভিষেকটা সুখকর হলো না লিটন দাসের। কলম্বো স্টাইকার্সের ছুড়ে দেওয়া মাত্র ৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে দিলেন ব্যর্থতার পরিচয়। তিন নম্বরে নেমে ৪ বলে করলেন ১।

তবে লিটন ব্যর্থ হলেও স্বদেশি অধিনায়ক সাকিব আল হাসান বোলিংয়ের পর ব্যাটিংয়েও আলো ছড়িয়েছেন। গল টাইটান্সকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি।

১৫ বলে ২ বাউন্ডারিতে ১৭ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। তার সঙ্গে ২৫ বলে ৪২ রানে অপরাজিত থাকেন লাসিথ ক্রসপুলে।

লিগে লিটনের মতো আজই অভিষেক হয় বাংলাদেশি পেসার শরিফুল ইসলামের। তবে মাত্র ১ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছেন তিনি। খারাপ করেননি। উইকেট না পেলেও ওভারে দিয়েছেন মোটে ৭ রান।

৮.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সাকিব-লিটনদের গল টাইটান্স। ম্যাচটি তারা জিতে নিয়েছে ৮ উইকেট হাতে রেখে। এ জয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লেঅফও নিশ্চিত হয়ে গেছে সাকিবদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com