1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি

বোচাগঞ্জে রহস্যজনক মৃত্যু: পুকুরে পাওয়া গেল যুবকের মরদেহ, মোটরসাইকেল নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৫৫ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের রনটি গ্রামে একটি পুকুর থেকে সাধন চন্দ্র রায় (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই গ্রামের মিনাল চন্দ্র রায়ের ছেলে।

বুধবার (২৫ জুন) সকাল ৬টা ২০ মিনিটের দিকে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখেন। পরে বিষয়টি জানানো হলে ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, সাধন চন্দ্র গত সোমবার (২৩ জুন) রাত থেকে নিখোঁজ ছিলেন। তাঁকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা ধারণা করছিলেন তিনি হয়তো মামার বাড়িতে গেছেন। কিন্তু বুধবার সকালে পুকুরে ভেসে ওঠা মরদেহ দেখে হতবাক হয়ে যান স্বজনরা।
প্রথমে পরিচয় নিশ্চিত না হলেও পরে পরিহিত পোশাক ও শরীরের কাটা দাগ দেখে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।

পরিবারের দাবি, সাধনের সঙ্গে থাকা একটি ডিসকভার মোটরসাইকেল এখনো নিখোঁজ। তাঁদের দৃঢ় বিশ্বাস এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তারা।

স্থানীয় বাসিন্দাদের মতে, পুকুরপাড়ে একটি পরিত্যক্ত ঘর রয়েছে, যেখানে প্রায়ই গভীর রাতে অচেনা লোকজনের যাতায়াত দেখা যায়। সেখানে মাদক সেবন ও জুয়ার আসর বসে বলেও অভিযোগ রয়েছে। তারা দাবি করেন, এই মৃত্যুর পেছনে রহস্য রয়েছে, প্রয়োজন সুষ্ঠু তদন্ত।

এ বিষয়ে দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মনিরুজ্জামান বলেন, “প্রথমে বোচাগঞ্জ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করতে পারেনি। পরে আমি নিজে উপস্থিত হই এবং পরিবারের সদস্যদের সহযোগিতায় মরদেহটি শনাক্ত করি। এটি সাধন চন্দ্র রায়ের লাশ—এটি নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com