1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয় বাজেট ২০২৬-২৭: কমতে পারে নিত্যপণ্য, সিম ও চিকিৎসা খরচ; বাড়তে পারে সিগারেট, রড ও বিলাসপণ্যের দাম একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, স্থগিত চীনা ইকোনমিক জোন ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ। আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ। বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপি নেতা লাভলু’র  দলীয় ৩১ দফা দাবি’র লিফলেট বিতরণও গণসংযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি: বৈরী আবহাওয়া উপেক্ষা করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর, ভারড়া ইউনিয়নে কয়েকশত মোটরসাইকেল ও হাজারো নেতাকর্মী নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য  বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু।

২৩ আগষ্ট শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নাগরপুর উপজেলার সহবতপুর ও ভারড়া,  ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রত্যোকটি বাজারের ব্যাবসায়ী, ক্রেতা বিক্রেতা ও জনসাধারণের নিকট  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে টাঙ্গাইল-৬, (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল লাভলু।

সকালে কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফ্যাসিষ্ট হাসিনা পতন আন্দোলনের আহত-নিহত সকলের জন্য দোয়া প্রার্থনার পর শুরু হয় লিফলেট বিতরণ ও গণসংযোগ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে সবাইকে রাজনীতি করতে হবে। বিএনপি’র চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্যায় ও দুর্নীতি প্রশ্রয় দেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, দলীয় ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি নেতা লাভলু। তিনি আরো বলেন, আমি ঈমানের সাথে রাজনীতি করি। আমি অন্যায় দূর্নীতি করি না এবং অন্যায় দূর্নীতিকে প্রশ্রয় দেই না। এসব কাজের সাথে যেই জড়িত থাকুক, সেটা যদি আমি নিজেও হই, তাদের সবাইকে আইনের আওতায় আনতে সহায়তা করুন এবং দলীয় সিদ্ধান্ত মেনে স্বচ্ছ রাজনীতি করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. ফারুক আহমেদ খান, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ইকবাল কবীর রতন, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলীম মিয়া, সহবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন আলাল, সাধারণ সম্পাদক সৈয়দ জিকরুল হাসান পিয়াস, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাগর মিয়া, গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন হেলাল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন, যুগ্ম আহবায়ক জিএস ইকবাল, আলীম মাহমুদ এলিম, আলতাফ হোসেন, সাবেক সদস্য সচীব রফিকুল ইসলাম দিপন মোল্লা, সদস্য মো. শামসুল আলম, ভারড়া পশ্চিম বিএনপির সভাপতি মজিবর তালুকদার,
সহ সভাপতি মো. ময়নাল হক, মো. মজনু মিয়া, ভারড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রেজাউল করিম (রেজা মন্ডল), সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. নাসির রানা, ভারড়া ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মো. সুজন, তরিকুল ইসলাম, সন্মানিত সদস্য মো. সুরুজ মিয়া, হাবিবুর রহমান হাবিব, উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা, সহ সভাপতি মো. মানিক মিয়া, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান রানা, জেলা ছাত্রদলের সাবেক নেতা ইমন আহমেদ ইমন, উপজেলা তাতী দলের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ সভাপতি মো. জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের প্রচার সম্পাদক রাসেল খান সহ কয়েক হাজার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত এসময় ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com