1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

বেড়েছে সবজি ও মাছের দাম, মাংস বিক্রি হচ্ছে আগের দামেই

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশজুড়ে কুয়াশা ও তীব্র শীতের কারণে ব্যহত হচ্ছে বাজারে সবজির সরবরাহ, ফলে কিছুটা বেশি দামেই বিক্রি হচ্ছে শীতের সবজি। তবে শীতের তীব্রতা কেটে গেলে দামও কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন বিক্রেতারা।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, আকারভেদে প্রতি পিস বাঁধাকপি ও ফুলকপির দাম পড়ছে ৪০ টাকা। ৫০ টাকা কেজি দরে শিম এবং ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে শসা বিক্রি হচ্ছে। এ ছাড়া টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে।

পটল ৬০ টাকা ও পেঁপে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি গাজর, ধুন্দল ও চিচিঙ্গা ৪৫ থেকে ৫০ টাকা এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। প্রতি কেজি বেগুন ৪০ থেকে ৫০ টাকা এবং করলা ৬০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস চাল লাউ আকারভেদে ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি লেবু ১৫ থেকে ২০ টাকা এবং আলু ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা এবং রসুন ও আদা ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি আটা ৬০ টাকা এবং ময়দা ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১৮০ থেকে ১৯০ টাকা এবং লবণের কেজি ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বাজারে ৭০০ টাকা কেজি গরুর মাংস এবং ৯৫০ থেকে ১০০০ টাকা কেজি দরে খাসির মাংস বিক্রি হচ্ছে।

সপ্তাহ ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। মিনিকেট চাল ৬৮ থেকে ৭৫ টাকা এবং নাজিরশাইল ৭৫ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com