1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

বেড়েই চলেছে চালের দাম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৯৬ বার দেখা হয়েছে

প্রকারভেদে প্রতি কেজিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। চালকল মালিকদের দাবি, ধানের মূল্যবৃদ্ধির কারণে চাল উৎপাদনের খরচ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি মণ ধানের দাম ১০০ থেকে ১৫০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। চাল উৎপাদনের পর খরচ সমন্বয় করতে গিয়ে দাম বাড়াতে হচ্ছে।

নওগাঁ পৌর চাল বাজারের খুচরা ব্যবসায়ী তাপস মন্ডল বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে সম্পাকাটারী চাল ছিলো ৬৮ থেকে ৭০ টাকা কেজি সেখানে বর্তমানে ৭২ থেকে ৭৪ টাকা কেজি, স্বর্না-৫ ছিল ৪৫ টাকা কেজি সেখানে বর্তমানে ৪৮ থেকে ৫০ টাকা কেজি, জিরাশাইল ছিল ৬০ থেকে ৬২ টাকা কেজি সেখানে বর্তমানে ৬৪-৬৫ টাকা কেজি, ২৯ ছিল ৫৫ থেকে ৫৬ টাকা কেজি সেখানে বর্তমানে ৬০ টাকা কেজি। অর্থাৎ প্রকারভেদে প্রতিটি চালে কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে।

নওগাঁ পৌর ক্ষুদ্র চাল ব্যবসায়ী অখিল মন্ডল জানিয়েছেন, নতুন ধান উঠার পর চালের দাম কমার কথা থাকলেও বর্তমানে তা উল্টো। অন্যান্য বছরের তুলনায় এবার চালের দাম বেশি। কারণ হিসাবে মিলাররা তাদের বলছেন, বৈরি আবহওয়ার কারণে কৃষকের ধান নষ্ট হয়েছে।

ফলন যা হওয়ার কথা ছিল তা হয়নি। তাই বাজারে আমদানি কম হওয়ায় ধানের দাম বেশি। আর ধানের দাম বেশি হলে চালের দাম বেশি হবে এটা স্বাভাবিক। গত সপ্তাহ আগে এক বস্তা চাল কিনেছি ২ হাজার ৮০০ টাকা বস্তা বর্তমানে ওই বস্তা কিনতে হচ্ছে ৩ হাজার ২০০ টাকা। প্রতিদিন বাড়ছে চালের দাম। এতে করে ক্রেতা-বিক্রেতা উভয় বিপাকে।

জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, চালের দাম বাড়ার অন্যতম কারণ ধানের দাম বেশি। বৈরি আবহাওয়ার কারণে নওগাঁসহ উত্তরাঞ্চলে ধানের উৎপাদন ব্যহত হয়েছে। ধানের উৎপাদন কম হওয়ার আশঙ্কার কারণে বাজারে ব্যবসায়ীদের ধান কেনার প্রতিযোগিতা শুরু হয়েছে। বেশি দামে ধান কেনার পর চাল উৎপাদনের পর খরচ সমন্বয় করতে গিয়ে চালের দাম বাড়াতে হচ্ছে। তাই বিষয়টি সরকারের নজর দেওয়া দরকার। সূত্র : আরটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com