1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবারের মধ্যে না পাঠালে এসিআর বাতিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকারি কর্মচারীদের ২০২০ সালের বার্ষিক গোপনীয় অনুবেদন অর্থাৎ অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট (এসিআর) ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দফতরে পৌঁছানোর সময়সীমা আগামীকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবারের মধ্যে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দফতরে না পৌঁছালে এসিআর বাতিল হয়ে যাবে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে এসিআর ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দফতরে পৌঁছানোর সময়সীমা ছিল ৩০ জুন। করোনাভাইরাস মহামারি দীর্ঘায়িত হওয়ায় এ সময়সীমা বাড়ানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, করোনা মহামারির কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৩ মে গোপনীয় অনুবেদন দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরকরণের প্রক্রিয়া সম্পন্ন করে ডোসিয়ার সংরক্ষণকারীর দফতরে পৌঁছানোর সময় গত ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। করোনা মহামারি দীর্ঘায়িত হওয়ায় বিরাজমান বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মচারীদের দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরকৃত গোপনীয় অনুবেদন ডোসিয়ার সংরক্ষণকারীর দফতরে বিলম্বে পৌঁছেছে/পৌঁছাচ্ছে।

“এমতাবস্থায় গত ৩০ জুন পর্যন্ত দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরিত গোপনীয় অনুবেদন ডোসিয়ার সংরক্ষণকারীর দফতরে অবিলম্বে পৌঁছানোর বিষয় প্রমার্জন করে আগামী ৩০ সেপ্টেম্বর প্রাপ্ত গোপনীয় অনুবেদন সঠিক হিসেবে গণ্য হবে। ৩০ সেপ্টেম্বরের পর ডোসিয়ার সংরক্ষণকারীর দফতরে প্রাপ্ত গোপনীয় অনুবেদন ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’ এর ৩.৪.৫ নং অনুচ্ছেদ অনুযায়ী নিষ্পত্তি করতে হবে।”

বিষয়টি কেবল ২০২০ সালের সংশ্লিষ্ট সবার এসিআরের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com