1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

বৃদ্ধা গৃহকর্মীকে প্রকাশ্যে রাস্তায় পেটালেন ব্যাংক কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সিরাজগঞ্জে রাস্তার ওপর জনসম্মুখে নুরজাহান তুর্কী নামে ৫৯ বছর বয়সী এক গৃহকর্মীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে আরাফাত শাকিল (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে সদর থানার পুলিশ।

রোববার (২৫ জুলাই) রাতে শহরের রহমতগঞ্জ মহল্লার ৪ নম্বর গলির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলী ভূইয়ার ছেলে ও জনতা ব্যাংকের এসবি ফজলুল হক রোড শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

মামলার বিবরণে নির্যাতিত গৃহকর্মী নুরজাহান খাতুন তুর্কী উল্লেখ করেন, আরাফাত শাকিলের ছোটবোন গৃহকর্তী জান্নাতুল নাঈম সাথী বেলকুচিতে সরকারি চাকরি করেন। ৮ মাস আগে তার সরকারি কোয়ার্টারে মাসিক ৬ হাজার টাকা বেতনে গৃহকর্মীর কাজ নেন তিনি। কিন্তু সেখানে সকাল থেকে গভীররাত পর্যন্ত কাজ করানো হলেও ঠিকমতো খাবার দেওয়া হয় না তাকে। এমনকি জান্নাতুল নাঈম সাথী সবসময়ই গালমন্দ করতেন নুরজাহানকে। ১০ দিন পর তিনি আর কাজ করতে না চাইলে বেতন না দিয়েই বাসা থেকে বের করে দেওয়া হয় তাকে। এ ঘটনার জেরে গত ২০ জুলাই ঈদের আগের দিন শহরের রহমতগঞ্জ ৪ নম্বর গলির একটি বাসায় কাজ করতে যাবার পথে নুরজাহানকে জান্নাতুল নাঈম সাথীর বড় ভাই ব্যাংক কর্মকর্তা আরাফাত শাকিল।

এ সময় নুরজাহানকে ছাতা দিয়ে বেদম মারধর করে পরনের পোশাক টেনে ছিঁড়ে ফেলা হয়। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে হুমকি দিতে দিতে চলে যান আরাফাত শাকিল। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে রোববার (২৫ জুলাই) রাতে থানায় মামলা দায়ের করেন নুরজাহান খাতুন তুর্কি। পরে রাতেই শহরের রহমতগঞ্জ মহল্লার নিজ বাসা থেকে আরাফাত শাকিলকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দীন ফারুকী জানান, নুরজাহান তুর্কী নামে এক গৃহকর্মীকে রাস্তার ওপর মারধর করার অভিযোগে আরাফাত শাকিল ও তার বোন জান্নাতুল নাঈম সাথীকে (৩৪) আসামি করে থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি আরাফাত শাকিলকে রাতেই গ্রেফতার করা হয়েছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com