1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

বৃটেনের কার্ডিফে মহান স্বাধীনতা দিবসের আলোচনা, ফিলিস্তিনে ইসরালি গণহত্যার প্রতিবাদ ও মজলুম মুসলমানদের হেফাজত এর জন্য  বিশেষ দোয়ার আয়োজন,

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৯৩ বার দেখা হয়েছে

 

সাজেল আহমেদ, ইউকে প্রতিনিধি :  “বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্দোগে লকেল কমিউনিটির নানা শেণি পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে ওয়েলফেয়ার সেন্টারে গত ৮ই এপ্রিল মঙ্গলবার  বেলা ২ ঘটিকায় মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উপলক্ষে এক আলোচনা সভা, ঈদ পরবর্তী শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনী, এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদ  ও ফিলিস্তিনের নির্যাতিত মজলুম মুসলমানদের হেফাজত এর জন্য  বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

 

পোগ্রামের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন  শাহজালাল মসজিদের সাবেক সহকারী ঈমাম কারি শাহ মোহাম্মদ তসলিম আলী,

ও দোয়া পরিচালনা করেন আনজুমানে আল-ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ।

 

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর

চেয়ারম্যান আব্দুল হান্নান শহীদুল্লাহ্ র  সভাপতিত্বে এবং অনারারি সেক্রেটারি  মোহাম্মদ আসকর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, গ্ৰেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, কার্ডিফ জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির,কার্ডিফ শাহজালাল মসজিদের সাবেক ট্রাষ্টি প্রবীণ মুরব্বি আলহাজ্ব  আব্দুল আহাদ চৌধুরী, শাহজালাল মসজিদের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আকবর, হাফিজ খায়রুল আলম, ডিরেক্টর নজীর উদ্দীন, ডিরেক্টর মাহমুদ হোসেইন, আজমল আলী,  ইসলাম উদ্দিন, ও রমজান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন,  বাংলাদেশ সহ সমগ্র বিশ্বব্যাপী ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত  হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে বলে উল্লেখ করে, বিশ্ব হোক শান্তিময়; আসুন বিশ্বের সবচেয়ে নির্যাতীত ও মজলুম ফিলিস্তিনী মুসলমানদের জন্য প্রাণভরে দোয়া করি, চিরতরে যুদ্ধ বন্ধ হোক, বিশ্ব-বিবেক জাগ্রত হোক;

 

বক্তারা আরও বলেন, “ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা সকল মানবতা ও নৃশংসতার সীমা ছাড়িয়ে গেছে। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী জিহাদ অনিবার্য হয়ে উঠেছে।”

কথিত মানবাধিকারের ধ্বাপ্পাবাজ আমেরিকা আজ ইসরাইলের কাছে জিম্মি হয়ে পড়েছে। মার্কিন শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ সমর্থনে মধ্যপ্রাচ্যের ‘ক্যান্সারখ্যাত’ রাষ্ট্র ইসরাইল বছরের পর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর দখল ও গণহত্যা চালিয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকায়, কারণ নিহতরা মুসলমান। মুসলমানদের মানবাধিকারের কোনো মূল্য নেই পশ্চিমা বিশ্বের এমন অবস্থান তাদের জন্য আত্মঘাতী হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com