1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

বুধবার বন্দী বিনিময়ের পরিকল্পনা ছিল, জানাল ইউক্রেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি ইউশিন আইএল-৭৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির ভেতরে থাকা ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীর সবাই নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

বুধবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। রাশিয়ার দাবি, বিমানটিতে রুশ বাহিনীর হাতে বন্দী হওয়া ইউক্রেনের সেনাবাহিনীর ৬৫ জন সদস্য, ছয়জন ক্রু এবং যুদ্ধবন্দীদের পাহারায় নিয়োজিত তিনজন ছিলেন।

ইউক্রেনের একটি ইংরেজি পত্রিকা প্রথমে খবর প্রকাশ করে, ওই বিমান ইউক্রেনের সেনারা ভূপাতিত করেছে এবং সেটিতে ইউক্রেনের কোনো বন্দী ছিল না।
কিন্তু এরপর ইউক্রেন নিশ্চিত করেছে, আজ (বুধবার) বন্দী বিনিময়ের পরিকল্পনা ছিল।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা আন্দ্রি ইউসোভ সিএনএনকে বলেন, বুধবার রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্দী বিনিময় হওয়ার কথা ছিল। কিন্তু সেটি এই মুহুর্তে আর হচ্ছে না।

যুদ্ধের সময়কাল জুড়ে বিভিন্ন সময় বন্দী বিনিময় করেছে রাশিয়া-ইউক্রেন। জানুয়ারির প্রথম দিকে সবচেয়ে বেশি বন্দী বিনিময় হয়েছে। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে উভয় পক্ষের ২০০ জনেরও বেশি বন্দীকে নিজ নিজ দেশে পাঠানো হয়।

মস্কোর ভাষ্যমতে, এই ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের বন্দিবিনিময়ের জন্য নেওয়া হচ্ছিল। পেছনে আরেকটি উড়োজাহাজে ৮০ জন ইউক্রেনীয় বন্দী ছিলেন। প্রথম বিমান বিধ্বস্তের ঘটনার পর দ্বিতীয় উড়োজাহাজটিকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেন বলছে, বুধবার রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্দি বিনিময় হওয়ার কথা ছিল। এটি এই মুহুর্তে ঘটছে না, “

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com