1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৭৮ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফউদ্দৌলা খান বাবু’র সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান এর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিজয় চক্রবর্তী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির সদস্য সুভাস দাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক লাইছুর রহমান লিপু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আলিমউদ্দীন, উপজেলা ছাত্র দলের সভাপতি মোস্তাফিজুর রহমান আকাশ, পৌর যুবদলে আহব্বায়ক আরিফ মাসুম পল্বব, পৌর যুবদলের যুগ্ম আহব্বায়ক সাব্বির হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইস হাসান তারেকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনজুরুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের রাজনীতিতে একটি সাহসী ও ঐতিহাসিক সংগঠন। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার রক্ষায় সংগঠনের প্রতিটি কর্মী দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com