1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে ইসলামী রাজনীতিতে ভাঙন স্পষ্ট: চরমোনাই পীরের বক্তব্যে নতুন মেরুকরণ দাউদকান্দির ঈদগাহ ময়দানে জামায়াত আমীরের বক্তব্য, কুমিল্লা–১ এ নির্বাচনী উত্তাপ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেইনের স্বদেশ আগমন

বীরগঞ্জে রাতের আধারে কৃষকের ধান কেটে দিল দুর্বৃত্তরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রাতের আধারে ৭ বিঘা জমিতে রোপিত ধান ক্ষেতের কিছু অংশের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ মে) বীরগঞ্জ থানার অভিযোগের মাধ্যমে জানা যায় উপজেলার ভোগনগর ইউনিয়নের রতিনাথপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মোঃ পতিফুল ইসলাম, তিনি মৃত মজির উদ্দিন শাহ এর ছেলে।
ভুক্তভোগী কৃষক পতিফুল ইসলামের থানা অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার ২৩ মে দিবাগত রাতে আমাকে না জানিয়ে জমির ধান কেটে নিয়ে গেছে। অপরিপক্ক ধান গুলো একই গ্রামের সুরেন্দ্রনাথ রায়ের বাড়ির সামনে রেখে পালিয়ে যায়। পরে সুরেন্দ্রনাথ এর মাধ্যমে জানতে পারি হারভেস্টর মেশিন নিয়ে গেছেন জহিরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন ও সাখাওয়াত হোসেন।
তিনি আরও বলেন, দেলোয়ার হোসেন ও সাখাওয়াত হোসেন ধান কাটা স্বীকার করলেও আমাকে গালি গালাজ সহ মারপিট করে, শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি দেয়। পরে গ্রামবাসীর সহায়তায় উদ্ধার হয়ে প্রাথমিক চিকিৎসা নিই। ধান কেটে বাড়িতে যেতে দিবে না তাই আমার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, আমার ক্ষতি করে, আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। আমি এ মুহুর্তে নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
১০

© ২০২৩ bongonewsbd24.com