1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

বীরগঞ্জে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বিএনপিকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৩০ মার্চ বিকাল ৪টায় উপজেলা গেট সংলগ্ন বৈশাখী হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী সরকার ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সহিম উদ্দীন আহম্মেদ লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ২৮ মার্চ আনুমানিক সকাল ৯টায় রথ বাজারে তপনের চায়ের দোকানে বিএনপির সমর্থক আশরাফ উদ্দীন ও ইউনিয়ন যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আনিস আহম্মদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটা-কাটি জের ধরে হাতা-হাতির ঘটনা ঘটে। এই বিষয়কে কেন্দ্র করে জামায়েতে ইসলামের নেতৃবৃন্দ নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে উক্ত ঘটনাকে জামায়তের ইফতার মাহফিলে বাধা দানের ঘটনা হিসেবে প্রচার করে এবং সে প্রত্যক্ষ-প্ররোক্ষভাবে জড়িত থাকায় তাকে যুবদলের সব ধরনের পদ থেকে অবাঞ্চচিত ঘোষনা করা হয়। লোক মুখে জানতে পারি জামায়েতের দলীয় পদের প্রলোভনে আনিসকে নিয়ে মিথ্যা প্রচার ও প্রচারণা ছড়ায়। তিনি আরও বলেন, বিএনপি তাদের ইফতার মাহফিলে বাঁধা প্রদান করে, ইহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ঘটনা ঘটে সকাল ৯টায় কিন্তু তাদের ইফতার মাহফিল শুরু হয় সন্ধ্যা ৬ টায় আব্দুল্লাহ মাষ্টারের মিল চাতালে। উক্ত ইফতার মাহফিলে জামায়াতের নেতৃবৃন্দ বিএনপিকে উদ্দেশ্য করে বিএনপি তাহাদের ইফতার মাহফিল পন্ড করার চেষ্টা করেছে। জামায়াতে ইসলামের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে এবং বিএনপির ভাব মূর্তিক্ষুন্ন করতে অতি তৎতপরতার সাথে জাতীয় দৈনিক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। তিনি বলেন, দিনাজপুর -১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুরুল ইসলামকে নিয়ে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তা আগামীতে প্রতিহত করা হবে সেই সাথে আমরা বীরগঞ্জ বিএনপির পক্ষ থেকে জামায়াতে ইসলামের উক্ত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে মিথ্যাচারের বিরুদ্ধে যথাযোগ্য আইনানুগ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাই।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, যুবদলে সিনিয়র যুগ্ন আহ্বায়ক,আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্থাফিজুর রহমান চৌধুরী আকাশ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহিম উদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুর ইসলাম, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শরিফ আহমেদ সোহেল সহ প্রায় ৩০/৪০ জন নেতাকর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com