1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

বীরগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

 

রনজিৎ সরকার রাজ ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীতে সহপাঠী মিলে গোসল করতে গিয়ে মিরাজ ইসলাম (১১) নামের এক স্কল ছাত্রের মৃত্যু হয়েছে। (১১জুন) বুধবার বেলা ১১টা উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী ঢেপা নদীতে এ ঘটনা ঘটে।

স্কুল ছাত্র মিরাজ ইসলাম বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের আদিবাসীপাড়া এলাকার নাঈম ইসলামের ছেলে। সে সুজালপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
স্থানীয় জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নানা আজিমুল এর বাড়িতে বেড়াতে আসে মিরাজ। বুধবার বেলা ১১টার দিকে সহপাঠীদের নিয়ে নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণের মধ্যেই কিশোর মিরাজ পানিতে ডুবে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফারায় সার্ভিস টিম ও স্থানীয়দের দীর্ঘ চার ঘণ্টার
উদ্ধার তৎপরতা পর মৃত্যু অবস্থায় মিরাজকে উদ্ধার করা হয়।
স্কুলছাত্রের মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে নিজপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস বলেন, নখাপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসরত আজিমুল এর নাতির মৃত্যুর ঘটনায় গোটা পরিবার ও এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এব্যাপারে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, স্কুলছাত্র নদীতে গোসল করতে গিয়ে মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com