1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর ইসলাম কে ফুলেল শুভেচ্ছা ও লাল গালিচা সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি. ১৩ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয় কবিরাজহাটে এই আয়োজন করা হয়।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নব নিযুক্ত আহ্বায়ক নূর ইসলামসহ অনুমোদিত কমিটি কে ফুলেল শুভেচ্ছা ও বিপুল সংবর্ধনা দেওয়া হয়েছে।

আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবু বকর সিদ্দিক, ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাবু, উপজেলা বিএনপির সদস্য দুলাল হোসেন, ইউনিয়ন বিএনপি সদস্য মো. মোজাম্মেল, আব্দুস সাত্তার, আব্দুল সালামসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক ও ভোগনগর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. লিমন ইসলাম।

বিএনপিতে সেচ্ছাসেবক দলের ভূমিকা অতুলনীয়। বক্তাগন সকলেই নব গঠিত সুন্দর ও শক্তিশালী সেচ্ছাসেবক দলের এই ইউনিয়ন কমিটির সফলতা কামনা করেছেন।

নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যগন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি উপজেলা শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পৌর বিএনপি সভাপতি আলহাজ আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদল সাধারণ সম্পাদক তানভীর আহমেদ চৌধুরী, শওকত জুলিয়াস জুয়েলসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com