1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

বিয়ের ৮ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :রংপুরে বিয়ের ৮ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন আদুরী বেগম নামে এক গৃহবধূ। এর মধ্যে ৩ জন মেয়ে এবং ১ জন ছেলে সন্তান।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই ৪ সন্তানের জন্ম নেয়।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের বাসিন্দা পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত মনিরুজ্জামান বাঁধনের সাথে ৮ বছর আগে আদুরী বেগম আশার বিয়ে হয়। সংসার জীবনে কোনো সন্তান না থাকায় হতাশায় ভুগছিলেন ওই দম্পতি। অনেক চিকিৎসার পর গত বছর অন্তঃসত্ত্বা হন আদুরী বেগম। আল্ট্রাসনোগ্রামে তার গর্ভে ৪ সন্তানের অস্তিত্ব ধরা পড়ে।

নবজাতকের বাবা মনিরুজ্জামান বলেন, এই সন্তানের জন্য দীর্ঘ ৮ বছর অপেক্ষা করতে হয়েছে। আমি ছোট চাকরি করলেও তাদের মানুষের মত মানুষ করার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ফারহানা ইয়াসমিন ইভা বলেন, মঙ্গলবার রাতে আদুরী বেগমের সিজারিয়ান অপারেশন করা হয়েছে। এটি একটি ঝুঁকিপূর্ণ অপারেশন ছিল। আমরা সফলভাবে সেটি করতে পেরেছি। বাচ্চাদের ওজন কম রয়েছে ও বাচ্চাগুলো ৩২ সপ্তাহের। ৪টি বাচ্চাই সিজারের পর কান্না করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বাচ্চাগুলোর খেয়াল রাখছে। মা ও ৪ সন্তানই সুস্থ আছেন।তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com