1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিয়ের করছেন মৌসুমী হামিদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অভিনেত্রী মৌসুমী হামিদ। গতকাল দেশের পাঁচটি সিনেমা হলে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘ছিটমহল’। এইচ আর হাবিব পরিচালিত এ সিনেমায় প্রীতিবালা চরিত্রে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশ ও ভারতের ছিটমহলের নাগরিকদের দুঃখ-দুর্দশা, জীবনপ্রবাহের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এটি মূলত একটি দেশপ্রেমের ছবি। ছিটমহলে বসবাসকারী একটি হিন্দু পরিবারের জীবনপ্রবাহ দেখানো হয়েছে ছবিটি।

সিনেমাটি মুক্তির পরেই অনেকেই প্রশংসা করেছেন মৌসুমী হামিদের অভিনয়। এ ব্যাপারে দেশীয় গণমাধ্যমে মৌসুমী হামিদ বলন, এখনো সেভাবে সরাসরি দর্শক প্রতিক্রিয়া জানার সুযোগ হয়নি। তবে এরই মধ্যে আমার পরিচিত যারা দেখেছেন, তারা প্রশংসা করেছেন।

নিজের অভিনয় আর রূপ দিয়ে জয় করে নিয়েছেন সবার মন। কিন্তু ব্যক্তিগত জীবনে এখনো ব্যাচলর এই অভিনেত্রী। এদিকে গেলো কয়েকদিনে শোবিজের অনেকেই বিয়ের পিঁড়িতে বসেছেন। কিন্তু নিজের বিয়ে নিয়ে এই অভিনেত্রী জানালেন ভিন্ন মত।

মৌসুমী হামিদ বলেন, এ বছরের যে কোনো সময় বিয়ের পিঁড়িতে বসতে পারি। পরিবার থেকেও বিয়ের জন্য চাপ দিচ্ছে। কিন্তু সমস্যা তৈরি হয়েছে আমার উচ্চতা নিয়ে। আমার সমান উচ্চতার ছেলে মিলছে না। লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমার উচ্চতা পাঁচ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি। আমার উচ্চতার সমান ছেলে পেলে যে কোনো মুহূর্তে বিয়ে করব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com