1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বিষপানে মরবেন একসঙ্গে, প্রেমিকাকে খাইয়ে প্রেমিক গেল পালিয়ে!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেয়ায় একসঙ্গে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় প্রেমিক-প্রেমিকা। জোগাড় করে আগাছানাশক বিষ। পরীক্ষা না দিয়ে কীটনাশক নিয়ে স্কুলের পেছনে যায় দুজন। প্রেমিক কীটনাশক তুলে দেয় প্রেমিকার হাতে। প্রেমিকা ওই কীটনাশক পান করার পরই পালিয়ে যায় প্রেমিক।

বুধবার সকাল ১০টার দিকে যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ প্রেমিকা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়েটির মা জানান, তার স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে জগদীশপুর গ্রামের টগর নামে এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি তারা বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু কোনো পক্ষই তাদের বিয়ে মেনে নিতে রাজি হয়নি। বুধবার সকাল ১০টায় টগর তার মেয়েকে স্কুলের পেছনের মাঠে ডেকে নিয়ে জানায় তারা দুজন একসঙ্গে কীটনাশক পান করে আত্মহত্যা করবে।

সে নিজে কীটনাশক কিনে আনে। টগর তার মেয়ের হাতে কীটনাশক তুলে দিলে সে তা পান করে অসুস্থ হয়ে পড়ে। ওই সময় টগর পালিয়ে যায়। পরে স্কুলের শিক্ষকরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তার মেয়েকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে স্থানান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com