1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
*পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বিশ্বমঞ্চে গ্রুপ পর্বে বাতিল ১৭ গোল , ৮ পেনাল্টি!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কাতারে ফুটবল বিশ্বমঞ্চে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষ হয়েছে। গ্রুপ পর্বে ৪৮ ম্যাচে বাতিল হয়েছে ১৭ গোল। এই আসরে আধিপত্য দেখাচ্ছে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) প্রযুক্তি

এই প্রযুক্তির সাহায্যে যেমন অসংখ্য গোল বাতিল হয়েছে, তেমনই পেনাল্টি দিয়েছেন রেফারিরা। ভিএআরের সাহায্য নিয়ে খেলোয়াড়দের লাল কার্ডও দেখিয়েছেন রেফারি।

বল জালে জড়িয়ে যাওয়ার পরেও উল্লাস করতে পারছেন না ফুটবলাররা। তাকিয়ে থাকছেন রেফারির দিকে। দেখছেন রেফারি কানে লাগানো যন্ত্রে কারও সঙ্গে কথা বলছেন কিনা।

গ্রুপ পর্বের ৪৮টি ম্যাচে ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়েছে মোট ১৭টি গোল। তার মধ্যে ওপেন প্লে থেকে ৯টি গোল বাতিল হয়েছে। অর্থাৎ, ফুটবলার গোল দেওয়ার পরে ফাউলের কারণে সেই গোল বাতিল করেছেন রেফারি। ৮টি গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে।

আর সবটাই হয়েছে ভারের সাহায্যে। ভার প্রযুক্তির দায়িত্বে থাকা রেফারি মাঠের রেফারিকে পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ মেনে গোল বাতিল করেছেন রেফারি।

এবারের বিশ্বকাপে ৮টি পেনাল্টি দিয়েছেন রেফারিরা। তার মধ্যে অবশ্য ৫টি পেনাল্টি মিস করেছেন ফুটবলাররা।

তবে সব থেকে উল্লেখযোগ্য, এবারের বিশ্বকাপে ভারের সাহায্যে লাল কার্ড। ইরানের বিরুদ্ধে ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনসি ফাউল করেন। বক্সের বাইরে ইরানের মেহদি তারেমিকে ফাউল করেন তিনি।

প্রথমে রেফারি হলুদ কার্ড দেখান। কিন্তু পরে ভারের সাহায্য নিয়ে লাল কার্ড দেখান রেফারি। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের ৪৮টি ম্যাচে এই একটিই লাল কার্ড দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com