1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা

বিশ্ববাজারে তেলের দাম সাত বছরের মধ্যে সর্বোচ্চ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্ববাজারে আবারো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এবার ব্যারেল প্রতি তেলের দাম উঠেছে ৮০ ডলারে। যা গত সাত বছরের মধ্যে তেলের সর্বোচ্চ দাম।
গত বছরের নভেম্বর থেকেই বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেতে শুরু করে। তাতে নতুন করে তা আরো বাড়তে শুরু করে চলতি বছরের জুন থেকে। গত জুনে করোনার প্রকোপের মধ্যে ২০১৮ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের ব্যারেল ৭৫ ডলারে উঠে আসে।

এদিকে গত এক সপ্তাহে বড় উত্থানের পর বর্তমানে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারে রয়েছে। এর আগে সর্বশেষ ২০১৪ সালের নভেম্বরে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম ৮০ ডলার ছুঁয়েছিল। এই মুহূর্তে অপরিশোধিত তেলের পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েল ও হান্টিং অয়েলের দামও অবস্থান করছে সাত বছরের মধ্যে সর্বোচ্চে।

গত এক মাসে বিশ্ববাজারে প্রায় ১৭ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এছাড়া প্রায় সাড়ে ১৫ শতাংশ বেড়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম আর ১৭ শতাংশের ওপরে বেড়েছে হান্টিং অয়েলের দাম।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে ১ দশমিক ২৯ ডলার বেড়ে ৭৯ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম। এতে সপ্তাহের ব্যবধানে ৪ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের। যা মাসের ব্যবধানে এই বৃদ্ধির পরিমাণ ১৬ দশমিক ৮০ শতাংশ।

এদিকে গত সপ্তাহের শেষ কার্যদিবসে দশমিক ৬৩ ডলার বেড়ে ৮২ দশমিক ৫০ ডলারে উঠে এসেছে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। এতে সপ্তাহের ব্যবধানে ৪ দশমিক শূন্য ৬ শতাংশ বেড়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। মাসের ব্যবধানে যা ১৫ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া গেল সপ্তাহে ৩ দশমিক ৮২ শতাংশ বেড়ে প্রতি গ্যালন হান্টিং অয়েলের দাম উঠে এসেছে ২ দশমিক ৪৭ ডলারে। মাসের ব্যবধানে যা ১৭ দশমিক শূন্য ৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com