1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! পশ্চিমবঙ্গে চমক, এগিয়ে বিজেপি—প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন, নুসরাত তাবাসসুম অপেক্ষায় *শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া* ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের

বিশ্বনাথে পানিবন্দি সহস্রাধিক মানুষ, বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:সিলেটের বিশ্বনাথে প্রবল বৃষ্টি আর ভারতের চেরাপুঞ্জির মেঘালয় থেকে আসা পানিতে তলিয়ে গেছে শত শত বাড়িঘর। পানিবন্দি হয়ে পড়েছেন উপজেলার ৮টি ইউনিয়নের হাজার হাজার মানুষ। তাই ঈদের আনন্দ তো দূরের কথা, এসব পানিবন্দি মানুষ তাদের শিশু-সন্তান ও গবাদি পশু নিয়ে প্রাণে বাঁচার চেষ্টায় ব্যস্ত।

অনেকেই বাড়ি-ঘর ছেড়ে চলে গেছেন আত্মীয়-স্বজনের বাড়িতে অথবা আশ্রয়ণ কেন্দ্রে। ঈদের আগের দিন থেকে উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেলেও ঈদের দিন রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত তলিয়ে গেছে উপজেলার অধিকাংশ গ্রাম। প্রধান প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় জেলা ও উপজেলা সদরের সঙ্গে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রবল বৃষ্টি আর পাহাড়ি ঢলে লামাকাজী ইউনিয়নের ২৫ গ্রাম, খাজাঞ্চি ইউনিয়নের প্রায় ১৫টি গ্রাম, রামপাশা ইউনিয়নের প্রায় ১২টি গ্রাম, অলংকারি ইউনিয়নের প্রায় ১৬টি গ্রাম, বিশ্বনাথ ইউনিয়নের প্রায় ১০টি গ্রাম, দৌলতপুর ইউনিয়নের প্রায় ১৩টি গ্রাম, দশঘর ইউনিয়নের প্রায় ৯টি গ্রাম, দেওকলস ইউনিয়নের প্রায় ১৭টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

খবর পেয়ে ত্রাণ নিয়ে লামাকাজী ইউনিয়নের বানভাসি মানুষের খোজ নিতে চলে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের খোঁজ খবর নিচ্ছি। মানুষের পাশাপাশি আমরা গৃহপালিত পশুরও খাদ্যের ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, যতদিন এই বন্যা থাকবে ততদিন প্রত্যেকটি আশ্রয় কেন্দ্র ও বন্যা কবলিত প্রতিটা মানুষের খাদ্যের ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com