1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

বিশ্বকাপে তামিমই অধিনায়ক : বিসিবি সভাপতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২০১ বার দেখা হয়েছে

অবসর ভেঙে ফিরলেও আসন্ন বিশ্বকাপে তিনি অধিনায়ক থাকবেন কি না, এ নিয়েও নানা প্রশ্ন আছে। যদিও বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন, বিশ্বকাপে তাদের অধিনায়ক এখনও আছেন তামিমই।

তিনি বলেন, ‘আমি একটা সোজাসাপ্টা জিনিস বলে দেই, আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে ও অধিনায়ক হবে। ও না এলে আরেকজন হবে। আমরা তো নিশ্চিত না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।’

এ সময় নিজের পিঠের চোটের চিকিৎসা করানোর কথা তামিমের। কয়েকদিন আগে পরিবার নিয়ে দুবাইয়ে ঘুরতে যান তামিম। এরপর তার চিকিৎসার জন্য যাওয়ার কথা ইংল্যান্ডে। এর মধ্যে এক সাক্ষাৎকারে তামিম জানান, তাকে সঠিকভাবে ব্যায়াম করানো হয়নি। চিকিৎসা নিয়ে প্রশ্নও তোলেন তিনি। এ নিয়ে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে।

রবিবার এক পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারাই বলেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে আমি তো জানি না। তার মানে যারা ওকে ব্যায়াম দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না উদ্দেশ্যটা কী বলার। দুই বছর ধরে তো ও যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলছে আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনি নাই ওর অন্য কিছু আছে। ’

‘এখন ও বলছে, একটা ডাক্তার দেখিয়েছে সে বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। ফাইন, যেটা লাগবে করবো আমরা। মানে আমরা এক পায়ে দাঁড়ানো। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ মন্তব্য কেন করেছে আমি জানি না। আমাকে কখনো বলেনি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com