1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

বিশ্বকাপে ইতিহাস গড়লেন রোনালদো

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়লেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

এর আগে ২০০৬, ২০১০, ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপের গোল করেছিলেন রোনালদো। এর মধ্যে ২০১৮ বিশ্বকাপেই করেছিলেন ৪ গোল। সবমিলিয়ে বিশ্বকাপে মোট ৮ গোল হলো তার। এতদিন পেলে, মিরোস্লাভ ক্লোসা, উয়ি সিলার ও লিওনেল মেসির চারটি আসরে গোল করার রেকর্ডে পাশে ছিলেন রোনালদো। এবার তাদের ছাড়িয়ে গেলেন তিনি।

ঘানার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে পর্তুগাল। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু পর্তুগাল ও ঘানার খেলা। প্রথমার্ধ শেষে গোলের দেখা পায়নি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলায় বেশ উত্তেজনা তৈরি হয়।
দ্বিতীয়ার্ধে পর্তুগাল গোল পায় ৬৫ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। রোনালদোর গোলটি ফিরিয়ে দিতে বেশি সময় নেয়নি ঘানা। ৭৩ মিনিটে ১–১ সমতায় ফেরে তারা। পর্তুগালের বাজে রক্ষণের সুবিধা নিয়ে সহজেই ঘানাকে সমতায় ফেরানো গোলটি করেন ঘানার অধিনায়ক আন্দ্রে আইয়ু।

কিন্তু ঘানা সমতায় ফেরার প্রায় সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেখায় পর্তুগাল। ৭৮ মিনিটে জোয়াও ফেলিক্সের অসাধারণ এক গোলে সমতায় ২-১ গোলে এগিয়ে যায় তারা। ২ মিনিট পর ব্যবধান ৩-১ করেন রাফায়েল লিয়াও। তবে ৮৯ মিনিটে উসমান বুখারির গোলে ব্যবধান কমিয়ে ৩-২ করে ঘানা। এর আগেই অবশ্য রোনালদোকে মাঠ থেকে তুলে নেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com