1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

বিশ্বকাপের প্রথম ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ১৬ অক্টোবর পর্দা উঠলেও বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে সোমবার সকাল ১০টায় হোবার্টের বেলারিভ ওভালে।

গ্রুপপর্বে রানার্সআপ হয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা।

টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফর্ম দেখাতে পারছে না বাংলাদেশ। বিশ্বকাপের আগে পুঁচকে আরব আমিরাত হারাতেই নাভিঃশ্বাসের উপক্রম বাংলাদেশের।

কিন্তু ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো বড় দলের সামনে দাঁড়াতেই পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রস্তুতি ম্যাচেও আফগানিস্তানের কাছে ৬২ রানে নাস্তানাবুদ তারা।

এমন পরিস্থিতিতে বিশ্বকাপে কেমন খেলবে বাংলাদেশ প্রশ্নে হতাশার ছাপই ফুটবে সবার চোখে মুখে।

তবে বাংলাদেশ দলের অধিনায়ক ও ট্যাকনিকাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম মনে করে একটি জয় পেলেই ঘুরে দাঁড়াবে টাইগারার।

আর সেই জয়টা আসতে পারে নেদারল্যান্ডসের বিপক্ষেই। কারণ পরের ম্যাচ ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দুর্দান্ত দলের বিপক্ষে।

প্রথম ম্যাচ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

সে প্রশ্নে দলের সেরা তারকা সাকিব আল হাসান, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ তো নিশ্চিতই। উইকেটের পেছনে নুরুল হাসান সোহান থাকছেন, সেটাও নিশ্চিত। ওপেনিংয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।

অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে পেস আক্রমণেই গুরুত্ব বেশি দেবেন অধিনায়ক সাকিব। সে ক্ষেত্রে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের সঙ্গে এবাদত হোসেনকে দেখা যেতে পারে।

অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী রাব্বি থাকতে পারেন মিডলঅর্ডারের ভরসা।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ :

মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com