1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি

বিরোধী রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৫৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পরিকল্পিতভাবে রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী রাজনীতিকে পুরোপুরি ধ্বংস করা হচ্ছে। ভয়াবহভাবে রাজনীতিকে বিনষ্ট করে দেয়া, এটা আওয়ামী লীগ করেছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে শেরে-বাংলা জাতীয় যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। শেরে-বাংলা এ কে এম ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী স্বরণে ‘আজকের প্রেক্ষাপটে শেরেবাংলার প্রাসঙ্গিকতা’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, আজকে এই সরকার একদিকে গ্যাসের দাম বৃদ্ধি করেছে অন্যদিকে অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে পুরো পরনির্ভরশীল করে ফেলেছে। আর সম্পূর্ণ একদলীয় শাসনের দিকে নিয়ে গিয়ে আমাদের মূল গণতান্ত্রিক যে চিন্তা- চেতনা তাকে সরিয়ে দিয়ে একবারেই একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদ রাষ্ট্রের দিকে নিয়ে গেছে। এবিষয়গুলো সরকার আজকে পরিকল্পিতভাবে করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রকৃতপক্ষে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।।

নিউ মার্কেট এলাকায় দোকানকর্মীদের সাথে ছাত্রদের সংঘর্ষে ঘটনায় পুলিশের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দুইজন প্রাণ দিলেন। এতে প্রথমে পুলিশ কি করলো, বিএনপির নেতাদের নামে মামলা দিয়ে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠালো। অথচ প্রত্যেকটি মিডিয়ায় দেখাচ্ছে, এজন্য মূলত দায়ী হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। যারা অস্ত্র হাতে আক্রমণ করেছে এবং ওই দুইজনকে হত্যা করেছে।

‘রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ দখল করে সেখানে ঘর ও থানা বানাচ্ছে। আজকে সারা বাংলাদেশের মানুষের কোন রকমের নিরাপত্তা তো দূরের কথা, কি করে তাদেরকে আরও বেশি হয়রানি করা যায়- সে ঘটনাগুলো ঘটছে।’

আয়োজক সংগঠনের সভাপতি মো. আকতারুল আলম ফারুকের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা ইশরাক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com