1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

বিপাশা বসুর বেবি বাম্পের ছবি প্রকাশ্যে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিপাশা বসু মা হওয়ায় জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বঙ্গতনয়া নিজেই অনুরাগীদের এ সুখবর জানিয়েছেন।
মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন বিপাশা।

সেখানে স্পষ্ট তার স্ফীতোদর। অনাগত সন্তানকে পরম যত্নে দু’হাত দিয়ে আগলে রেখেছেন তিনি। ঢিলেঢালা সাদা শার্টে তার চেহারায় মাতৃত্বের আভা। বিপাশার সঙ্গে লেন্সবন্দি হয়েছেন স্বামী করণ সিং গ্রোভার।

কখনো তিনি স্ত্রীর স্ফীতোদর ছুঁয়ে রয়েছেন, কখনো আবার চুমু এঁকে দিচ্ছেন সেখানে।

ছবি দিয়ে বিপাশা লিখেছেন, একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরো একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তারপর একে অপরকে খুঁজে পাই। তখন দু’জন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু’জনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে… তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব।

বিপাশা এবং করণের জন্য উচ্ছ্বসিত তাদের অনুরাগীরা। পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছা বার্তার বন্যা।

ভালোবেসে বিয়ে করেন বিপাশা এবং করণ। ২০১৬ সালে বাঙালি রীতি মেনে সাত পাক ঘোরেন তারা। ব্যক্তিজীবনকে আগাগোড়াই আলোকবৃত্ত থেকে দূরে রেখেছেন তারকা-দম্পতি।

বিপাশার সঙ্গে সংসার শুরুর আগে দু’বার বিয়ে ভেঙেছে করণের। বলিউড নায়িকার সঙ্গে তার সম্পর্ক টিকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। দু’জনের বিয়ে নিয়ে চর্চাও নেহাত কম হয়নি। যাবতীয় সমালোচনা, নেতিবাচকতাকে তুড়িতে উড়িয়ে দিব্যি রয়েছেন তারা। এবার স্বামী-স্ত্রী থেকে মা-বাবার ভূমিকায় উত্তরণ। আপাতত নতুন অতিথির অপেক্ষায় বুঁদ দু’জনেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com