1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

বিদেশগামী কর্মীদের সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৪৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কোভিড টিকা প্রদানের জন্য বিদেশগামী কর্মীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সুরক্ষা অ্যাপে বিদেশগামী কর্মীদের এই নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

উদ্বোধনকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাক্সিন প্রদানের নির্দেশনা দিয়েছেন। বিদেশগামী কর্মীদের দ্রুত ও সহজ উপায়ে কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে। সকল বিদেশগামী কর্মী কোভিড-১৯ টিকার আওতায় আসবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি আরো বলেন, সুরক্ষা অ্যাপে নিবন্ধনের পর নিবন্ধনকারী কর্মীকে মেসেজের মাধ্যমে টিকা প্রাপ্তির স্থান ও তারিখ জানিয়ে দেয়া হবে।

সরকার সবসময় প্রবাসী কর্মীদের পাশে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রবাসীদের যেকোন সমস্যায় সরকারের বিভিন্ন দপ্তর যৌথভাবে সমাধান করে থাকে। এরই অংশ হিসেবে এই কোভিড মহামারী পরিস্থিতিতে বিদেশগামী কর্মীদের কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করা সম্ভব হয়েছে। বিদেশগামী কর্মীদের কোভিড-১৯ টিকা পেতে বিএমইটি’র নিবন্ধন আবশ্যক উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে টিকা গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধনের লক্ষ্যে বিএমইটি’র ডাটাবেজে কর্মীদের নিবন্ধন চলছে।

সুরক্ষা অ্যাপে সাধারণভাবে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করতে হয়। কিন্তু বিদেশগামী কর্মীদের সুবিধার্থে তাদের বৈধ পাসপোর্ট দিয়ে বয়স নির্বিশেষে এই অ্যাপে নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে এবং এ জন্যই কর্মীদের আগে বিএমইটির ডাটাবেজে নিবন্ধন করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com