1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বিদায়ী ইউএনও কাঁদলেন, কাঁদালেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ত্যাগকালে ইউএনও নজরুলকে বিদায় জানাতে আসেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় তিনিও কাদঁলেন, অন্যদেরও কাদাঁলেন।

এর আগে স্থানীয় একটি রেস্টুরেন্টে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ইউএনও নজরুল ইলামকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও আলী রাজীর মাহমুদ মিঠুনকে বরণ করে নেয়া হয়।

বিদায়বেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে আমি আমার ওপর সরকারের অর্পিত দায়িত্ব স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সমাজের বিশিষ্টজন সবার সাথে সমন্বয় করে পালনের করেছি। সকল কাজে উপজেলাবাসীর সহযোগিতা ও সমর্থন ছিল আমার প্রেরণা। এখন যাবার বেলায় মনে হচ্ছে শ্রীমঙ্গল আমার একটি পরিবার। এ উপজেলার প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য। এই মানুষগুলোকে আমি কখনো ভুলতে পারবো না। তাদের ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com