1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি–বিজিএমইএর ২০২৫-২৭ মেয়াদের জন্য মাহমুদ হাসান খান সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ জুন) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত কার্যনির্বাহী পদ বণ্টন নির্বাচনে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করে নির্বাচন বোর্ড। একইসঙ্গে কমিটির অন্যান্য পদের জন্যও আটজন প্রার্থী মনোনয়ন জমা দেন এবং প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল নির্বাচনের ফল ঘোষণা করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য সৈয়দ আফজাল হাসান উদ্দিন ও আশরাফ আহমেদ।

তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়নের বিরুদ্ধে আপিল না করায় বৈধভাবে জমা পড়া সব মনোনয়নপত্র গ্রহণ করে অফিস বেয়ারার পদে মনোনীত প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়।

বিজিএমইএর নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন– প্রথম সহ সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ সভাপতি ইনামুল হক খান, সহ সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সহ সভাপতি মো. রফিক চৌধুরী।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন নবনির্বাচিত কমিটির সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি তিনি নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, বিজিএমইএর নতুন নেতৃত্ব দেশীয় গার্মেন্টস খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, গত ৩১ মে বিজিএমইএর ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে আজ পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হলো। আগামী ১৬ জুন উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com