1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান ইসরায়েলের হামলায় বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান

বিচারকাজ আবারও ভার্চুয়ালি হবে : প্রধান বিচারপতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে আপিল বিভাগে বিচারকাজ শুরুতেই প্রধান বিচারপতি একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, চারিদিকে যেভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে ভার্চুয়ালি যেতে হবে। হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত। সুপ্রিম কোর্টের অনেক স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে শারীরিক উপস্থিতিতে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে। এদিকে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন। এসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, অ্যাটর্নি জেনারেল ও আইন কর্মকর্তাদের মধ্যেও বেশ কয়েকজন করোনায় আক্রান্ত।

রাজধানীর জাতীয় বিচার প্রশিক্ষণ ইনস্টিউটে প্রশিক্ষণ নিতে এসে দেশের বিভিন্ন আদালতের ২২ জন সহকারী জজ (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) করোনা আক্রান্ত হয়েছেন। ফলে অসমাপ্ত রেখেই দুই মাসের প্রশিক্ষণ প্রোগাম বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে করোনা আক্রান্ত ২২ জন সহকারী জজকে জাতীয় বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইসোলশনে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com