1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বিকেলে দেশে ফিরছে যুব চ্যাম্পিয়নরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ক্রিকেটে এশিয়ার শ্রেষ্ঠত্ব এর আগে একবারই পেয়েছিল বাংলাদেশ। সেটা এসেছিল নারী দলের হাত ধরে। এবার সেই পথে হাঁটল জুনিয়র টাইগাররা। বিজয়ের মাস ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে থেকে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ দল দিলো দুর্দান্ত এক উপহার। স্বাগতিক আরব আমিরাতকে ফাইনালে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুললো বাংলাদেশের ছেলেরা।

আরব আমিরাত থেকে এশিয়া কাপ জয় করা সেই দলটা আজ সোমবার দেশের মাটিতে পা রাখছে। স্থানীয় সময় বিকেল চারটা ত্রিশ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবে এশিয়া কাপ জয়ী ক্রিকেটাররা। দলের সঙ্গে ফিরছেন কোচিং স্টাফের সকল সদস্যরাও।

পুরো আসরে অনবদ্য পারফর্ম করা অনূর্ধ্ব-১৯ দলকে বরণ করে নিতে বিসিবির পক্ষ থেকে কোনো আয়োজনের খোঁজ এখন পর্যন্ত জানা যায়নি।

এবারের আসরে শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পর শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও মাটিতে নামিয়ে এনেছিল জুনিয়র টাইগাররা। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল আসরের সবচেয়ে বড় দল ভারত। কিন্তু ম্যান ইন ব্লুদের বিপক্ষেও বাংলাদেশ পেয়ে যায় অনায়াস জয়।

অপর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেয় স্বাগতিক আরব আমিরাত। ফাইনালে তুলনামূলক সহয প্রতিপক্ষ পেয়ে অবশ্য দমে যায়নি তরুণ প্রজন্মের ক্রিকেটাররা। নিজেদের সর্বোচ্চটা দিয়েই জয় ছিনিয়ে এনেছেন মাহফুজুর রহমান রাব্বিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com